ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাকে গলাটিপে হত্যা করলো প্রকৌশলী ছাত্র!


ডিসেম্বর ২৮, ২০১৭ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কেরালায় মাকে গলাটিপে ও পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয় ২২ বছরের প্রকৌশলী ছাত্র।

বৃহস্পতিবার কেরালার থিরুবানানথাপুরামের নিজ বাসায় থেকে গ্রেপ্তার হয় যুবক। বিষয়টি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করে ভারতের বিখ্যাত গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে কেরালা পুলিশ জানায়, গত রোববার বড় দিনের রাতে প্রকৌশল বিভাগের ছাত্র অক্ষয় তার মাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। এরপর মৃতদেহটি বাড়ির আঙ্গিনায় পুড়িয়ে ফেলে।

থিরুবানানথাপুরামের পুলিশ প্রধান এস প্রকাশ বলেন, ‘অক্ষয় তার মাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তার মা দীপা আস্কনের সাথে কারও অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্তান হয়ে বিষয়টি মেনে নিতে পারেনি। অক্ষয়ের মা তার লেখা-পড়ার খরচ দিত না। যদিও তার বাবা তার লেখাপড়ার জন্য টাকা পাঠাত। তাই রাগে ক্ষোভে মেরে ফেলল মাকে।’

দীপা আস্কন জীবন বিমা কর্পোরেশনে কাজ করত। তার স্বামী ও মেয়ে ওমানের মাস্কাটে জীবিকা নির্বাহ করে। ছেলেকে নিয়ে কেরেলাতেই বাস করতেন তিনি।

ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, মৃতদেহটি দীপার। গলাটিপে হত্যা করার পর বাসার সামনে আঙ্গিনার ময়লার ভাগারে কেরোসিন দিয়ে ঢেলে মৃতদেহটি পুড়ে ফেলে এবং পরে সে নিজেই পুলিশকে জানায় যে তার মা গত মঙ্গলবার থেকে নিখোঁজ।

 

স/এন