আফগানিস্তানের কাবুলে নিউজ এজেন্সিতে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে হামলাটি হয় বলে খবর প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য রয়টার্স’।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল কাওছি বলেন, এ ঘটনায় অন্তত ৪০ জন নিহতসহ ২০ জনের বেশি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স বলছে, এ নিউজ এজেন্সিতে গবেষকদের সঙ্গে ছাত্ররা আলোচনায় অংশ নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটান। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।
স/এন

