চট্টগ্রামে নগরীর খুলশী থানাধীন এক বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের মা ও ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের গরিবউল্লাহ হাউজিং সোসাইটির গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার (৩৫), মেয়ে তানজিনা (১৩) ও ছেলে তানজিব (৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে- এ সময় গ্যাসেন চুলা চালু ছিল, তবে জলন্ত ছিল না। দরজা-জানালা বন্ধ থাকায় পুরো রান্নাঘরে গ্যাস ছড়িয়ে যায়। পরে রান্নার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করলে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের মা ও ছেলে-মেয়ে দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে তানজিনার অবস্থা আশঙ্কাজনক। তাদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান এএসআই আলাউদ্দিন তালুকদার।
স/এন

