ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অবশেষে রাজনীতিতে আসছেন রজনীকান্ত


ডিসেম্বর ২৭, ২০১৭ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্ত এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন।

মঙ্গলবার চেন্নাইয়ে ভক্তদের সঙ্গে ৬ দিনের এক সাক্ষাতকার অনুষ্ঠানের উদ্বোধন করেন রজনী। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ৩১ ডিসেম্বর তিনি তাঁর রাজনীতিতে আসার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করবেন। চেন্নাইয়ে রজনী ভক্তদের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠান চলবে আগামী ৩১ ডিসেম্বর প‌র্যন্ত।

রজনীর বক্তব্যকে উদ্ধৃত করে এএনআইয়ের টুইটে বলা হয়, ‘আমি রাজনীতিতে নতুন নই।  রাজনীতির জয়ের পথে প্রবেশে আমি দেরি করেছি, আগামী ৩১ ডিসেম্বর আমি এ নিয়ে ঘোষণা দিব।’

রজনীকান্তের রাজনীতিতে আসার নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এমনও শোনা গিয়েছিল ‌যে তাঁর রাষ্ট্রপতি পদে প্রার্থীও করা হতে পারে। বিজেপির পক্ষ থেকে তাঁকে গেরুয়া শিবিরে ‌যোগ দেওয়ারও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু কারও ডাকেই এখনও প‌র্যন্ত তিনি সাড়া দেননি। রাজনৈতিক মহলে এমনও খবর ছিল ‌যে নতুন কোনও দল নিয়ে আত্মপ্রকাশ করতে পারেন থালাইভা খ্যাত রজনী।

এর আগে রজনীর ঘনিষ্ঠ বন্ধু তামিলারুভি মানিয়ান গত সপ্তাতে রজনীর রাজনীতিতে ‌যোগ দেওয়া কথা বলেন।  তিনিও জানিয়েছিলেন আগামী ২৬-৩১ ডিসেম্বরের মধ্যে রজনীকান্ত তাঁর রাজনীতিতে আসার কথা জানিয়ে দেবেন।

স/এন