রাজধানীর খিলক্ষেতের একটি নির্মাণাধিন বহুতল ভবন থেকে পড়ে আশিক (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে ১৪তলার ওই ভবনের ১০তলা থেকে পড়ে সে গুরুতর আহত হয়।
এসময় সহকর্মী রবিউল ইসলামসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর ২.২০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
নিহত আশিকের বাবার নাম রফিকুল ইসলাম। নীলফামারির কীর্তনপাড়ায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত্যদেহটি ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে
স/এন

