উদ্বোধন করলেন প্রধান মন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর
মোঃ আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) থেকে : মঙ্গলবার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বাঘারপাড়ায় ১৬ দলীয় হা-ডু-ডু খেলার শেষ পর্বের সমাপ্তি হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর এ খেলার উদ্বোধন করেন। দোহাকুলা যুব সমাজের আয়োজনে বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনাল খেলায় অংশ নেয় ইন্দ্রা ও দাইতলা হা-ডু-ডু দল। এতে ইন্দ্রা দল জয়ী হয়। দ্বিতীয় সেমিতে প্রতিদ্বন্দিতা করে মাগুরা ও সাইটখালি দল। সাইটখালী দল উপস্থিত না থাকায় মাগুরা দল বিজয়ী হয়ে চুড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতা করে ইন্দ্রা হা-ডু-ডু দলের সাথে। হাজার হাজার জনসমুদ্রের মাঝে তুমুল প্রতিদ্বন্দিতায় মাগুরা হা-ডু-ডু দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে আয়োজক নেতৃবৃন্দ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, মাগুরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সরদার, মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ।
স/এষ্

