ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৩ তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজে মাঠে বিজয়ী দল ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
এসময় কলেজের অধ্যক্ষ কর্ণেল সাদীকুল বারীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী দিনের শুরুতে প্রদর্শন করা হয় মিউজিক্যাল ডিসপ্লে¬। পরে ক্যাডেটদের অংশগ্রহণে রিলে দৌড় ও অভিভাবকদের নানা ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় কলেজের ৩০৭ জন ক্যাডেট ছোট ও বড় দলে ২৮ টি ইভেন্টে অংশগ্রহণ করে। খেলার সার্বিক তত্বাবধানে রয়েছেন কলেজের এ্যাডজুটেন্ট লে. কমান্ডার আসাদুজ্জামান নুর। এবারে আন্ত:হাউজ ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে বিজয়ী হয়েছে খায়বার হাউস এবং উপবিজয়ী হয়েছে হুনাইন হাউস। ছোট দলের এবং বড় দলের সেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছে ক্যাডেট অর্ক ও ক্যাডেট জাহিদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন।
স/এষ্

