ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে গার্ডের গাফিলতির কারণে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ট্রেনের একাধিক যাত্রী। মোবারকগঞ্জ রেল স্টেশনে ট্রেনের যাত্রীরা তড়িঘড়ি করে নামতে গিয়ে একাধিক যাত্রী আহত হয়। এদের মধ্যে দু’জন যাত্রী ট্রেন থেকে নীচে পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা মোবারকগঞ্জ রেলস্টেশনে। এ ঘটনায় তদন্ত চেয়ে মঙ্গলবার সকালে আবু সাঈদ, শহিদুল ইসলামসহ ভূক্তভোগী একাধিক যাত্রী স্টেশনের অভিযোগ বইয়ে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, আবু সাঈদ, শহিদুল ইসলামসহ আরো ৬ জন রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ডাউন-৭১৬ ট্রেনে উঠেন। ট্রেনটি মোবারকগঞ্জ রেলষ্টেশনে ৫টা ২০ মিনিটে পৌঁছায়। ট্রেনটি দুই মিনিট থামার কথা। কিন্তু মাত্র ৫০ সেকেন্ড থামে। এই সময়ের মধ্যে যাত্রীরা উঠা-নামার আগেই ট্রেনে থাকা গার্ডের সংকেত পেয়ে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এ সময় ট্রেনের যাত্রীরা তাড়াহুড়া করে নামতে গিয়ে প¬াটফর্মে পড়ে বেশ কয়েকজন আহত হন। এছাড়া দুই যাত্রী প¬াটফর্ম থেকে পা পিছলে ট্রেনের নীচে পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন উপস্থিত যাত্রীরা আতংকে চিৎকার দিতে শুরু করে। অনেকে ট্রেন থেকে নামতে না পেরে তারা চেইন টেনে ট্রেনটি আবার থামায়। পরে বিক্ষুদ্ধ যাত্রীরা ট্রেনকর্মীদের উপর চড়াও হয়। তারা ট্রেনের গার্ড (সংকেত দানকারী) এর বিচার দাবি করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এ ব্যাপারে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝির কারণে একটু ঝামেলা হয়েছিল। পরে যাত্রীরা চেইন টেনে ট্রেনটি আবার ৫ মিনিট থামিয়ে দিলে যাত্রীরা ঠিকমত উঠা-নামা করে।
স/এষ্

