ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মস্কোতে বাস দুর্ঘটনায় নিহত ৪

admin
ডিসেম্বর ২৬, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার রাজধানী মস্কোতে বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। একটি সাবওয়ের প্রবেশমুখে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্লাভিনস্কি বুলেভার্ড মেট্রো স্টেশনের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়নি। রাশিয়ার তদন্তকারীদের কাছ ওই বাসের চালক জানিয়েছেন, হঠাৎ করেই বাসটি চলতে শুরু করে।

তিনি ব্রেক করার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। চারিদিকে বরফে ঢাকা ছিল। এমন অবস্থায়ই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত সবাই বাসের ধাক্কায় মারা গেছেন। নিহতদের মধ্যে এক নারী এবং এক কিশোরী ছিল। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহত দু’জনের অবস্থা বেশ মারাত্মক।

স/নাঈম