নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জের হরিষকুল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ গ্রামের বাসিন্দা ক্ষিতিশ মনি দাসের ছেলে জগবন্ধু মনি দাসের উপর হামলা করে একই গ্রামের অধিবাসী মৃত সাত্তার মোল্লার ছেলে মো. সোহেল, রুবেল ও লালন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ১০ টায় পশ্চিম হরিষকুল এলাকায় জগবন্ধু তার নিজ টেইলারিং দোকানে পোষাক তেরী করছিলো। হঠাৎ সোহেল, রুবেল ও লালন রড,লাঠি নিয়ে দৌড়ে এসে তার উপর হামলা করে। আমরা তার চিৎকারে এগিয়ে আসলে ওরা পালিয়ে যায়। পরে জগবন্ধুর স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জগবন্ধুর স্ত্রী স্বরলীপি দাস বলেন, কিছু দিন আগে ওরা আমার স্বামীর দোকানে কাপর তৈরী করতে দেন। এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিলো। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে দেয়। তারপরও আজ তারা আমার স্বামীকে মারলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বলেন, মাথাও শরীরের ভিন্ন অংশে আঘাত পেযেছে রোগী, তবে শংকামুক্ত।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরির্দশক আজহারুল ইসলাম বলেন, আহতের পক্ষে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
স/নাঈম

