সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে জাহাঙ্গীর শেখের বসতভিটা জবর দখলের চেষ্টা করে প্রতিবেশি এক ব্যাক্তি। এব্যাপারে ১ বছর আগে জবর দখলকারী আজমদ আলীর বিরুদ্ধে ফরিদপুর জজকোর্টে একটি মামলা করেছে জাহাঙ্গীর। মামলার পরও পুণরায় জমি দখল করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ৭৯ নং ভাওয়াল মৌজার সাবেক এসএ- ১২৭০/১২৬৯ খতিয়ানের ১২৯১ নং দাগ ও বর্তমান বিএস- ৯৪২/১৪২৬ খতিয়ানের ১০২৭ নং দাগে ২৭ শতক বসতভিটা জমির মালিক ভাওয়াল গ্রামের শেখ কছিমদ্দিন। কছিমদ্দিন শেখ মারা যাওয়ার পর তার ৫ পুত্র আলিম শেখ, নান্নু শেখ, জাহাঙ্গীর শেখ, হানিফ শেখ, হালিম শেখ ও ২ কন্যা সবুরন নেছা এবং খবিরন নেছা সকল সম্পত্তির ওয়ারিশ সুত্রে মালিক। উক্ত ২৭ শতক জমির উপর সবার বসত করা সম্ভব নয় বলে আলিম শেখ, নান্নু শেখ, সবুরন নেছা ও খবিরন নেছার অংশ জাহাঙ্গীর শেখকে রেজিষ্টার করে দেন। আর হানিফ শেখ ও হালিম শেখের অংশ ৯ শতক প্রতিবেশি বারিক শেখের ছেলে আজমদ শেখকে রেজিষ্টার করে দেয়। বাকি ১৮ শতক জমির উপর জাহাঙ্গীর বসবাস করে আসছেন।
জাহাঙ্গীর শেখ সাংবাদিকদের জানান, গত এক বছর আগে আমার বসতভিটা থেকে আড়াই শতক জমি আজমদ জোর করে দখল করেছে। এব্যাপারে স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টায় ব্যার্থ হওয়ার পর ফরিদপুর জজকোর্টে আজমদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলা করার পরও গত কয়েকদিন আগে পুণরায় ২ শতক জমি জোরপুর্বক দখল করে নিয়েছে। আমি আমার বসতভিটা জবর দখলকারীর কাছ থেকে ফিরে পেতে উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এব্যাপারে আজমদ শেখ বলেন, আমি কারো জমি জোরপুর্বক দখল করি নাই।
স/না

