ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে কয়লা বোঝায় ট্রাকের নীচে চাপা পড়ে শিক্ষক নিহত


ডিসেম্বর ২৬, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত কয়লা বোঝায় ট্রাকের নীচে চাপা পড়ে আশরাফুর ইসলাম আশা (৩৬) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে শিবনগর-চাঁচড়া রোডের মেয়র মকছেদ আলীর ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশা কালীগঞ্জের মধুপুর গ্রামের ইমান আলীর ছেলে ও বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, শিক্ষক আশরাফুল ইসলাম আশা গ্রামের বাড়ি থেকে মটর সাইকেল যোগে কালীগঞ্জ শহরে বাজার করতে আসছিলেন। পথিমধ্যে উক্ত মোড়ে পৌছালে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৩৬৯৩) চলন্ত মটর সাইকেল আরোহীকে চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ট্রাক-মটর সাইকেল দুর্ঘটনায় আশা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও হেলপার এবং ড্রাইভার পালিয়ে গেছে।

স/না