সাতক্ষীরার প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শহিদুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন জানান, বুধবার সকাল ১০টায় একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি হলেন সমাজসেবক আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম উপজেলার একড়া সরকারি প্রাথমিক দ্যিালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন একড়া সরকারি প্রাথমিক দ্যিালয়ের সাবেক সভাপতি ওয়াজেদ আলী, প্রধান শিক্ষক ছইল উদ্দীন, সহ-সভাপতি রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি মোসলেম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শিফালী খাতুন, ইউপি সদস্য রবিউল ইসলাম, অভিভাবক সদস্য নুর হোসেন, বিদে্যুাৎসাহী সদস্য ময়না খাতুন, সদস্য আব্দুল মাজেদ, রানী পারভীন, হাফিজা খাতুন, সচিব ছদিল উদ্দীন, ইউপির সদস্য শামসুর রহমান, ঘরচালা স্কুলের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
স/শা

