ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে মানবিক মূল্যবোধ ও আজকের বিশ্ব শীর্ষক আলোচনা


ডিসেম্বর ২৫, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর(যশোর) প্রতিনিধি:

শিকড়ের সন্ধানে মানবিক মূল্যবোধ ও আজকের বিশ্ব শীর্ষক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে আমরা ক-জন কেশবপুর, যশোরের উদ্যোগে শিকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, প্রভাষক মশিউর রহমান, সিপিবি কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক স্বপন মন্ডল, কবি সালমা খাতুন, প্রভাষক তাপস মজুমদার, প্রভাষক সেলিম রেজা, প্রভাষক কুন্তল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বায়নে মূল্যবোধের অভাব দেখা দিয়েছে। এ বিশ্ব বৈচিত্রপূর্ণ। সাংস্কৃতিক, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে জাতিগুলোর সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানই সুখ ও সমৃদ্ধি অর্জনের একমাত্র পথ। আর এ কারণেই শিক্ষার্থীদের মাঝে মনুষ্যত্ববোধ জাগাতে মানবিক মূল্যবোধ বিষয়ে যথাযথ শিক্ষা দিয়ে আগামী প্রজন্ম তৈরী করতে হবে।

মানবিক মর্যাদা সম্পর্কে শিশুদেরকে বিশেষভাবে জোর দিতে হবে। তাতে এ সমাজের মানবিক মূল্যবোধ অবক্ষয় রোধ করা সম্ভব। মানবিক মূল্যবোধ ও আজকের বিশ্ব গড়তে হলে শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে এটা সম্ভব হবে।

স/এম