ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠির সাংবাদিক আতিকুর রহমানকে সম্মাননা প্রদান

admin
ডিসেম্বর ২৫, ২০১৭ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি: মানবিক রিপোর্টিংয়ে অসামান্য অবদান রাখায় ঝালকাঠির সাংবাদিক মোঃ আতিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে রক্ত কণিকা ঝালকাঠি টিম এর আয়োজনে ঝালকাঠি শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ হামিদুল হক সম্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আশিক লিটন, ঢাকা জেলা টিম সাধারন সম্পাদক আঃ রাজ্জাক মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি টিম উপদেষ্টা সৈয়দ আলী হাসান। ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক অজানা বার্তা’র সম্পাদক এসএম আব্দুর রহমান কাজল, প্রেসক্লাব সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সৈয়দ আলী হাসান জানান, রক্ত কণিকা টিমের সাথে সম্পৃক্ত থেকে সাংবাদিকতা পেশায় মানবিক রিপোর্টিংয়ে অসামান্য অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক আতিক অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪. কম এর ঝালকাঠি প্রতিনিধি ও ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছে। এরপূর্বে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ, ভোরের ডাক, বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ রিপোর্টিংয়ের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

স/এষ্