ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আনন্দ-উৎসবে ঝালকাঠির কাঠালিয়ায় বড়দিন পালন

admin
ডিসেম্বর ২৫, ২০১৭ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃমোছাদ্দেক বিল্লাহ,ঝালকাঠিঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়া দুটি খিস্টান বাড়িতে পালিত হচ্ছে বড়দিন। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে ২টি পরিবার নিয়ে গড়ে উঠা একমাত্র খ্রিস্টান বাড়ি আওরাবুনিয়া ফেলোসিফ চার্চ গির্জা, মারানাথা ব্যাপ্টিস চার্চ ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে বড়দিনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হিসাবে ২৪ ডিসেম্বর (রবিবার) রাত থেকে কাঠালিয়া উপজেলার একমাত্র খ্রিস্টান বাড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বড়দিন। গ্রাম জুড়ে উৎসব মুখোর পরিবেশ আর বাহারী সাজে সাজানো হয়েছে গির্জা। খ্রিস্টানদের ঘরে ঘরে আজ উৎসবের আনন্দধারা। বহুবর্ণ আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, গৃহ-দুয়ার আর অভিজাত হোটেলগুলো। প্রতীকী গো-শালা, ক্রিসমাস ট্রি আর বর্ণময় বাতি দিয়ে উদ্ভাসিত করা হয়েছে। ‘পাপকে ঘৃণা কর,পাপীকে নয়’ আর ‘ঘৃণা নয়, ভালোবাসো’-এই ‘সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতিময়’ আহবান নিয়ে মানুষের ‘মনের রাজা’ যিশুখ্রিস্ট এদিন আসেন এই জগৎ-সংসারে। তাই এদিনে গোটা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় পালন করছেন তাদের এই সবচেয়ে বড় উৎসব। আজ সোমবার প্রভাতে গির্জায় বিশেষ প্রার্থনা (খ্রিস্টযোগ) করছে তারা। কেক, পিঠা, কমলালেবু, পোলাও-বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও উন্নতমানের খাবার-দাবার আয়োজন করছে তারা। বেড়ানো, ধর্মীয় গান, কীর্তন, অতিথি আপ্যায়ন আর পরমানন্দে দিনটি কাটাচ্ছেন তারা। রবিবার সন্ধ্যার পর থেকে অনুষ্ঠান  উপভোগ করতে উপজেলার দুটি খ্রীষ্টান বাড়ি ও তাদের গির্জা পরিদর্শন করেন কে এম টিভি বাংলা অনলাইন এর  চেয়ারম্যান ও ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক  সংগঠনের কাঠালিয়া উপজেলা শাখা সভাপতি মোঃমোছাদ্দেক বিল্লাহ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফ বিল্লাহ, সহ সম্পাদক ইমরান নাহিদ রিয়ন,সহ সভাপতি কামাল সিকদার,সদস্য রাজু ও কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য,ইউপি সদস্য বিনয় বড়াল পরিদর্শন করেন।।

আওরাবুনিয়া ফেলোসিফ চার্চ এর সভাপতি অমিত বিশ্বাস সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের এখানে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা দেশ বাদেশের বাইরে কোথায় আছে আমাদের জানা নেই। আমরা যেমন অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে সম্মান পাই তেমনি আমাদেরকেও তারা সম্মান দিয়ে চলেন।

মরানাথা ব্যাপ্টিষ্ট চার্চ এর সভাপতি সুনীতি বিশ্বাস জানান, সরকার থেকে আমরা যা পাই তাতেই আমাদের অনুষ্টান সফল ও সার্থক হয়।

দারিদ্রতা কিংবা নানা অসংগতি নিত্য সঙ্গী হলেও উৎসব আয়োজনে কমতি নেই তাদের কোন ঘরে। ২৪ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই আলোক সজ্জা ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয়। গির্জায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টার পরে ঘরে ঘরে কীর্তন এবং শিশু বৃদ্ধ বনিতা সকলের জন্য থাকছে উৎসবের নাস্তা, কেক কাটা ও অতিথি আপ্যায়ন।

স/এষ্