ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে ‘মুক্তবাংলা’ সাহিত্য পত্রিকার ২৯তম সংখ্যা প্রকাশ

admin
ডিসেম্বর ২৫, ২০১৭ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক ও প্রগতিশীল সংগঠন ‘মুক্তবাংলা’ সাহিত্য প্রত্রিকার ২৯তম সংখ্যা প্রকাশিত হয়েছে। ‘জীবনের সত্য এবং নন্দনতত্ত্ব এই নিয়ে আমাদের শিল্প সাহিত্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস ২০১৭ এবং মুক্তবাংলা সাহিত্যসভার পঞ্চদশ বর্ষবরণ উপলক্ষ্যে এ সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবনে ভিসির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সংখ্যাটি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুল মুক্তবাংলা সাহিত্যসভা’র সভাপতি মোঃ জিল্লুর রহমানসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

স/এষ্