ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দর দিয়ে পেয়াজের আমদানি বেড়েছে

admin
ডিসেম্বর ২৫, ২০১৭ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ২০ টাকা কমেছে। ভারতের বাজারে সরবরাহ বৃদ্ধির জের ধরে পণ্যটির দাম কিছুটা কমে আসায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহও তুলনামূলক বেড়েছে। এর জের ধরে পাইকারি পর্যায়ে পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা।

গতকাল হিলি স্থলবন্দরে পেঁয়াজের আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ (ট্রাকসেল) মানভেদে ৪৪-৪৮ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও আমদানি করা এসব পেঁয়াজ কেজিপ্রতি ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা কমেছে। একই সঙ্গে দেশে উৎপাদিত পেঁয়াজের দামেও নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এদিন খুচরা পর্যায়ে দেশে উৎপাদিত পাতা পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগেও এসব পেঁয়াজ কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ১০ টাকা কমেছে।

এদিকে হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে সরবরাহ তুলনামূলক বাড়ার কারণে বর্তমানে এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

স্থানীয় পেঁয়াজ আমদানিকারক হারুন উর-রশীদ-হারুন ও ব্যবসায়ী সাহাবুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানায়, ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ার ফলে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি খানিকটা কমে গিয়েছিল। এতে দেশের বাজারে সরবরাহ কমে পণ্যটির দাম বেড়ে গিয়েছিল। সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে নতুন মৌসুমের পেঁয়াজ সংগ্রহ শুরু হওয়ায় ভারতের বাজারে পণ্যটির সরবরাহ আগের তুলনায় বেড়েছে।

স/এষ্