ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রসিকে ভোটের ব্যবধান খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

admin
ডিসেম্বর ২৪, ২০১৭ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর বড় ব্যবধানে পরাজয়কে অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে এ পরাজয়ের কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এই নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ক্ষমতাসীন দলটির একাধিক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে দলীয় প্রার্থী হারলেও বৈঠকে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হারলেও একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

এসময় কেন্দ্রীয় নেতারা বলেন, ‘রসিকে এত বড় ব্যবধানে কেন দলের প্রার্থী হারলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রার্থী নির্বাচনে ভুল ছিল কিনা, কারা দলীয় প্রার্থীকে অসহযোগিতা করেছেন, সে বিষয়ে প্রতিবেদন দিতেও তিনি বলেছেন।’

নেতারা আরো বলেন, এ নির্বাচনে দলের পরাজয়কে বড় করে দেখছে না আওয়ামী লীগ। তবে নির্বাচনে বড় ব্যবধানের পরাজয় অপ্রত্যাশিত ছিল। অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে বলেও তারা মন্তব্য করেন।

স/এষ্