ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে ‘কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

admin
ডিসেম্বর ২৪, ২০১৭ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শানিবার বেলা ১১টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম।

সেমিনারে মূল আলোচক হিসেবে আলোচনা করেন কানাডার ক্যালগরি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট ডিন ড. আনিস হক। সেমিনারের উদ্বোধনী-পর্বটি সঞ্চালনা করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী তাসলিমা পারভিন এবং অনুজ সারাওগী।

স/এষ্