শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ডিবি পুলিশের এস আই মশিউর রহমানের নেতৃত্বে বল্লাঘাট পিকনিক সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি উপজেলার লুনী গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র সেলিম মিয়া। এসময় তার কাছ থেকে ২৫ বোতল অফিসার চয়েস ভারতীয় মদ উদ্ধার করা হয়।

স/এষ্

