হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
৯৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশের টাকায় ৭৪ লক্ষ ৫৫ হাজার ৬শত টাকা) সহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বিকালে ফরিদপুরের মধুখালী থানা পুলিশের এস আই মো. হাকিম মোল্যা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি ব্রিজের পূর্ব পাশ থেকে একটি লোকাল বাস থেকে গ্রেপ্তার করে তাদের।
আটককৃতরা হল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের মির্জা নজরুল ইসলাম (কানন) ছেলে মির্জা জানেবুল মেহেদী ওরফে ছন্দ (৩২) ও একই গ্রামের মির্জা মো. লাভলুর ছেলে মো. মেজবাউদ্দিন ওরফে মির্জা রাব্বী (২৪)। এদের নামে একটি চোরা চালান মামলা দায়ের করা হয়।
মধুখালী থানার উপ পরিদর্শক (এস আই) মো. হাকিম মোল্যা জানান, বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ডলার পাচার চক্রের ২ সদস্য বেনাপোল থেকে ঢাকায় বিপুল পরিমান মার্কিন ডলার পাচার করার উদ্দেশ্যে একটি লোকাল বাসে করে মধুখালী পার হচ্ছে।
এস আই হাকিম মোল্যা আরও জানান, তিনি ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার আড়কান্দি ব্রিজের পূর্ব পাঁশে একটি চেকপোস্ট বসিয়ে মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করার জন্য দাঁড় করালে বাস থেকে নেমে ওই ২ যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের আটক করে দেহ তল্লাশী করে এ পরিমান মার্কিন ডলার উদ্ধার করা হয়।

স/এষ্

