ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কঠালিয়ায় পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীনের মৃত্যু!!

admin
ডিসেম্বর ২১, ২০১৭ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃমোছাদ্দেক বিল্লাহ,নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজলায় পানিতে ডুবে মোসাঃ ফাতিমা বেগম(৩০) নামে এক মানসিক ভারসাম্যহীনের মৃত্যু ঘটেছে। সে উপজেলার আওরাবুনিয়া গ্রামের মোঃশহিদ মাঝির স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১.৩০ এর দিকে বাড়ির সামনে খালে গোসল করতে আসে ।এ সময় মুনছুর হাওলাদার (৮০) মোসাঃ ফাতিমাকে পানিতে ডুব দিতে দেখে, কিন্তু কিছুখন পর উপরে না উঠলে ডাক চিৎকার দিয়ে লোকজন একাত্র করে দৃর্ঘ ১ ঘন্টা খোজাখুজি করে ২.৩০ মিনিটে হালিম নামের এক ব্যাক্তি লাশটি খুজে পেতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোসাঃ ফাতিমা (৩০) আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকিব,ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া ফায়ার র্সাভিস কর্মি ও কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্তিত হয়।কাঠালিয়া থানার এস আই হেলাল উদ্দিন জানান, ফাতিমার বাবার বাড়ির লোকজন খবর দেওয় হইছে তারা না আসা পর্যন্ত কোন ব্যাবস্থা নেওয়া হবে না।

স/এষ্