ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোর নড়াইল সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

admin
ডিসেম্বর ২১, ২০১৭ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া প্রতিনিধি : যশোর নড়াইল সড়কে দুর্ঘটানয় দুই যুবক নিহত হয়েছে। গতকাল বিকালে এ দুঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাগেছে, সড়কের জামদিয়া গ্রামের পাশে রেজা ব্রিকসের পাশে যশোর অভিমুখি মাইক্রোবাস (ঢাকা মেট্র-চ ১৪১৬২৩) ও একটি মটর সাইকেলের (নড়াইল ল-১১-০৯৯৮) মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। নিহতরা হচ্ছে নড়াইলের ভোয়াখালী গ্রামের তহিদুর রহমানের ছেলে রজিবুল (২২) ও হারুন গাজীর ছেলে পল্লব (২৫)। এরা দু’জনই নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের ছাত্র। দুর্ঘটনার পর বাঘারপাড়া থানা পুলিশ মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

স/এষ্