ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোদির নিজের শহরই হাত ছাড়া

admin
ডিসেম্বর ২০, ২০১৭ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজের শহরই হাত ছাড়া হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যে রেলস্টেশনে এক সময় চা বিক্রি করেছেন, স্কুলে পড়েছেন সেখানে হেরে মর্যাদার লড়াইয়ে খানিকটা ধাক্কা খেতে হলো মোদিকে।

মেহসানা জেলার এই শহর দুইটিতে বিধানসভা কেন্দ্রে বিভক্ত খেরালু আর উনঝা। খেরালুতে জিতেছে বিজেপি। কিন্তু উনঝাতে পাঁচ বারের বিধায়ক নারায়ণভাই লাল্লুদাস পটেলকে প্রায় ১৯ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের আশাবেন দ্বারকাদাস পটেল।

এই পরাজয়ের কারণ হিসেবে ভডনগর স্টেশনের এক চা-বিক্রেতা জানিয়েছেন, তুলার চাষ ছেড়ে অন্য পেশা খুঁজতে হচ্ছে। কৃষকদের মধ্যে ক্ষোভ প্রবল। ক্ষমতায় এলে দশ দিনের মধ্যে কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল। তাতে কৃষকদের বড় অংশ প্রভাবিত হয়েছেন। সেই সঙ্গে পাতিদার ভাবাবেগও ছিল। এই কেন্দ্রে ৪০ শতাংশই ওই সম্প্রদায়ের। বছর দু’য়েক আগে পাতিদার আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে নিহত ১৪ জনের মধ্যে ছিলেন উনঝার এক বাসিন্দাও।

স/এষ্