ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যক্ষা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে : ইউএনও

admin
ডিসেম্বর ১৯, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়ানঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেছেন, যক্ষা এখন আর কোন মরণ ব্যাধি রোগ নয়, পূর্ণমাত্রায় ঔষধ সেবন করলে তা সম্পূর্ণ ভালো হয়। নিজে বাঁচতে হলে অন্যকে বাঁচাতে যক্ষা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার এই রোগের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে যাচ্ছে। শুধু মাত্র সচেতনতার অভাবে এ রোগের বিস্তৃতি ব্যাপক হারে বাড়ছে। হীড বাংলাদেশ গোয়াইনঘাট আয়োজিত গ্রাম ডাক্তারদের সাথে একটিভিট্স নেটওয়ার্কিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হীডের সিটিভি প্রজেক্টে’র আওতায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ইএন্ড টি বিষেশজ্ঞ ডাক্তার শাহ কামালের সভাপতিত্বে পি.ও জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম.ও কমলজিৎ, সুপার ভাইজার আব্দুল কাউছার আজাদ। হীড গোয়াইনঘাট ইনচার্জ প্রফুল্ল কুমার, শারমিন আক্তার রুবি প্রমুখ।
সভায় জাফলং চা বাগানকে যক্ষার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলা হয় বিগত এপ্রিল-নভেম্বর পর্যন্ত সিলেটের বিভিন্ন বাগান পুঞ্জিতে ১২শ’ ১জনের কফ পরীক্ষা করে ১৯৫ জনের কফে যক্ষার জীবানু পাওয়া যায় এর মধ্যে গোয়াইনঘাটে ৬০ জনের মধ্যে ৪১জনই জাফলং চা-বাগানের রোগী। সংক্রামক এই ব্যাধি প্রতিরোধে গ্রাম ডাক্তাররা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। এছাড়া নিজে বাচঁতে এবং গোটা সমাজকে বাচাঁতে সমাজের সকল স্থরের জনসাধারণের সচেতনতা এবং সহযোগিতা কামনা করা হয়।

স/এষ্