মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কাজির পাগলা গ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আব্দুল কাদির স্মরনে ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে । আব্দুল কাদির স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার বিকালে জামেয়া ওয়াহিদিয়া মাতিনিয়া কওমি মাদ্রাসার মাঠে এ খেলার ফায়নাল খেলা শুরু হয় । টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কেপি লায়ন্স কাজির পাগলা বনাম হান্টারর্স অফ কাজির পাগলা দলের মধ্যে খেলা অনুষ্টিত হয় । খেলায় ৩-০ গোলে হান্টারর্স অফ কাজির পাগলা দলকে পরাজিত করে কেপি লায়ন্স কাজির পাগলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন । এ টুর্ণামেন্ট ৮ টি দল অংশ গ্রহন করেছিলেন । খেলায় বিজয়ী দলকে একটি মটর সাইকেল এবং রানার্স আপ দলকে ওয়ান্টন ফ্রিজ পুরস্কার দেওয়া হয়। এদিকে গ্রামের মধ্যে এতো ব্যাপক আয়োজনে খেলার আয়োজন করায় স্থানীয় সব বয়সের নারী ও পুরুষদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে । খেলা শুরু হওয়ার আগে থেকেই শত শত নারী ও পুরুষ খেলা দেখার জন্য অপেক্ষা করেন । বিজয় মাসের আজকের দিনটিকে স্থানীয়রা ঈদের দিন মনে করে আনন্দ উল্লাসে কাটায় । এছাড়াও ঢাকা ও এর আশপাশ এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পতিসহ শত শত লোকের সমাগম ঘটে। স্থানীয়রা যেন সেই পূরানো শৈশবে ফিরে গেছেন । খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল বাসার মহাসচিব ( অর্থ ও পরিকল্পনা ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এটর্নি জেনারেল মাহবুবে আলম,মোহাম্মদ আলী ( মাহফুজ ) এম ডি সোনারগাঁ গ্রুপ, আনোয়ার উল ইসলাম (রিগান ) চেয়ারম্যান এ এসকে গ্রুপ, মোঃ রুহুল আমীন (লেলিন চেয়ারম্যান নামিরা হ্যাচারী, আবুল কালাম ভ’ইয়া ব্যবস্থাপনা পরিচালক ইষ্টার্ন মিটার ইন্ডাষ্ট্রিজ,হাবিবুর রহমান অপু চাকলাদার , মনির হোসেন দুদু , হাজী মো: আওলাদ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: ইউসুফ চোরম্যানূ প্রমুখ।
স/এষ্

