দোহার প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভারতের অ্যাবোট হেলথ কেয়ার লিঃ এর তৈরী ১শত ৫০ বোতল ফেনসিডিলসহ রোজিনা বেগম (৫০) কে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রোজিনা বেগম কুষ্টিয়া জেলার সুজন মোল্লার মেয়ে ও মেহের মোল্লার স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে নবাবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে রোজিনা বেগমকে ফেনসিডিলসহ আটক করে। এসময় তার সাথে থাকা দুইটি ব্যাগ তল্লাশী করে ১শত ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান, নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলাম।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এর সাথে জড়িত গডফাদার কারা তা খুঁজে বের করা হবে।
স/শা

