ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রাথমিক শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করছে বর্তমান সরকার

admin
ডিসেম্বর ১৪, ২০১৭ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক শিক্ষাকে প্রযুক্তি
নির্ভর করছে বর্তমান সরকার
রণজিৎ কুমার রায় এমপি

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি 

রণজিৎ কুমার রায় এমপি বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ছিলো বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরিত করা হবে। বিষয়টিকে স্বপ্ন বলে অনেকেই সেদিন উড়িয়ে দিয়েছিলো। সে সময়কার স্বপ্নের বিষয় আজ বাস্তবে রুপ নিয়েছে। ডিজিটালাইজেশনে সারা বিশ্বে বাংলাদেশ আজ মডেল । সেদিন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী বুঝতে পেরেছিলেন প্রযুক্তি নির্ভর পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদেরকে সেই দিকেই এগিয়ে যেতে হবে। গতকাল বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নেওয়ার প্রধান শর্ত হচ্ছে শিক্ষাকে এগিয়ে নেওয়া।

এদিন দুপুরে বাঘারপাড়ায় ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া ল্যাপটপ প্রদান করা হয়েছে। ইউআরসি মিলনায়তনে বাঘারপাড়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ প্রধান অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ইসমত আরা পরভীন, ইউআরসির ইন্সট্রাক্টর শিউলি খাতুন, সহকারি শিক্ষা অফিসার আলী আকবরসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

স/মা