ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দাউদকান্দিতে লরি চাপায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

admin
ডিসেম্বর ১৪, ২০১৭ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দাউদকান্দিতে লরি চাপায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
১৩ ডিসেম্বর বুধবার দাউদকান্দিতে লরি চাপায় এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও দুই শিক্ষার্থীসহ এক মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর বাস স্ট্যান্ডে চট্টগ্রামগামী লং লরির চাপায় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন জুই (১০) নিহত ও চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ সাব্বির (৮) এবং মাইক্রোবাস চালক মোঃ হুসেন (২৫) গুরুতর আহত হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, ‘আজ বুধবার দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর কৌলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রামগামী একটি লং লরি ফুটপাথের উপর উঠে গিয়ে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন জুই, ছাত্র মোঃ সাব্বির এবং রাস্তায় অপেক্ষমান এক মাইক্রোবাস চালক মোঃ হুসেনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ছাত্রী আফরিন জুই নিহত হয় এবং বাকীরা গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই লরির চালক ও হেলপার পালিয়ে যায়’। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন জানান, ‘আহত শিক্ষার্থী মোঃ সাব্বির ও চালক মোঃ হুসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয় এবং আফরিন জুই নামের এক স্কুল শির্ক্ষাথীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়’।

স/মা