ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপি নির্বাচনে না এলে গণতন্ত্রের কি দোষ


ডিসেম্বর ১৩, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে গণতন্ত্রের কি দোষ।

বুধবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠের প্রস্তাবিত ‘বিবেকানন্দ ভবন’ এর নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

কাদের বলেন, নির্বাচনের সময় শেখ হাসিনার সরকার রুটিন ওয়ার্ক করে। আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। নির্বাচনে কোন দল এলো বা এলো না এটা সরকারের দেখার বিষয় নয়। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

২০১৪ সালের মতো নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না। মির্জা ফখরুলের এ কথার সমালোচনা করে কাদের বলেন, ২০১৪ সালে বেগম জিয়া গণভবনে আসলে গণতন্ত্রের চিত্র পাল্টে যেত।

এ সময় সড়কমন্ত্রী সনাতন ধর্মালম্ভীদের উদ্দ্যেশে  বলেন, যারা জঙ্গিবাদের পৃষ্টপোষকতা করে। তারা আপনাদের বন্ধু হতে পারে না। নির্বাচন এলে তারা মুখোশ ধারণ করে আপনাদের আপন হতে চায়। তাদের চিনে রাখুন।

এই নেতা আরো বলেন, হিন্দুদের ওপর হামলা করে যারা বাংলাদেশ ও ভারতের সম্পর্কে ফাটল ধরাতে চায় তারা বোকার স্বর্গে বাস করে। সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দু দেশের অবিশ্বাসও সন্দেহের দেয়াল ভেঙ্গে গেছে। দু দেশের সম্পর্ক নতুন মাত্রায় যোগ হয়েছে।

রামকৃষ্ণ মঠ ঢাকার কার্যনির্বাহীর কমিটির সভাপতি বিচারপতি গৌরগোপাল সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন রামকৃষ্ণ মিশনের স্বামী অমেয়ানন্দজী মহারাজ, ঢাকা ৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ, ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

স/শা