ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স লাগবে না


ডিসেম্বর ১৩, ২০১৭ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)’র মেয়র সাঈদ খোকন বলেছেন, ১৫শ স্কয়ার ফিটের ফ্লাটের জন্য মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের কোনো হোল্ডিং ট্যাক্স দিতে হবে না। শুধু তাই নয়, এখন থেকে পাবলিক টয়লেটেও কার্ড দেখালে মুক্তিযোদ্ধাদের টাকা লাগবে না।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ডিএসসিসি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পূনর্মিলিনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, জুলাই মাসে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে থেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫শ স্কয়ার ফিটের ফ্লাটের কোনো হোল্ডিং ট্যাক্স দরকার হবে না।

খোকন বলেন, ১১টি টয়লেট উদ্বোধন করা হয়েছে। আরো ৩০টি টয়লেট উদ্বোধন করার পথে। আর এসব টয়লেটে কার্ড দেখালে মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) কে এম শফিউল্লাহ (বীর উত্তম) ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বলেন, জেনারেল নিয়াজি যখন আত্মসমর্পণ করেছেন। সে সময় তিনি ভুল স্বাক্ষর দেন। তখন ঘড়িতে সময় ৪টা ৩১ মিনিট। আমি প্রথমে বলি সঠিক স্বাক্ষর দিচ্ছে না। এ সময় অন্যরা দেখেন এবং তার কাছ থেকে সঠিক স্বাক্ষর নেওয়া হয়।

মুক্তিযোদ্ধাদের কয়েকটি দাবির প্রেক্ষিতে মেয়র বলেন,  জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য জমি সংরক্ষিত রয়েছে। আজিমপুরে যদি প্রয়োজন হয়, সেখানেও জমি বরাদ্দ দেওয়া হবে।

গ্যাস ও বিদ্যুৎ সিটি করপোরেশনের অধিনে না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন মেয়র।

সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আমীর হোসেনসহ করপোরেশনের প্রধান কর্মকর্তারা।

স/শা