ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে বিশ্ববাসী


ডিসেম্বর ১৩, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে বিশ্ববাসীর সমর্থন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ‘প্রত্যেকের সমর্থন আমরা পেয়েছি। সকলেই বাংলাদেশকে সমর্থন দিয়েছে।’

তিনি বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এটাই জাতির পিতা শিখিয়েছেন। এ পররাষ্ট্র নীতিতে আমরা বিশ্বাস করি।’

১২ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী তার প্যারিস সফররত আবাসস্থল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘যেহেতু আমাদের একেবারে প্রতিবেশী, তাদের (মিয়ানমার) সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে না। কিন্তু এই সমস্যাটা তাদের সৃষ্টি করা। এই সমস্যা তাদের নিরসন করতে হবে এবং মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে।’

তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমরা সমর্থন পেয়েছি সারাবিশ্বের মানুষের। সব দেশের সরকার নয়। কিন্তু সারাবিশ্বের মানুষের সমর্থন পেয়েছি আমরা। আর এই রোহিঙ্গা সংকটেও পৃথিবীর প্রায় সব দেশই বাংলাদেশকে সমর্থন দিচ্ছে।’

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে যে তাদের ফেরত পাঠাবো। সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারবো।

রাখাইনে স্থানীয় বাহিনীর সংঘাতে মিয়ানমার থেকে বলপূর্বক বিতাড়নের শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ১০ লাখের বেশি মানুষ বাংলাদেশে চলে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী।

স/শা