ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে খাল থেকে আল-আমীন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ঝালকাঠি সদর উপজেলার দক্ষিন পিপলিতা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার হয়। মৃত আল-আমীন সে বরগুনা জেলার শোলপটুয়া গ্রামের মো. হায়দার আলীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় একটি মাহফিলে রান্নার শ্রমিকের কাজে যোগদিতে সে ঝালকাঠির ওই গ্রামে আসেন। বুধবার ভোররাতে সে খালের ঘাটে কাজে যায়। এর পর ফিরে না আসায় পরে স্থানীয়রা ঘাটে খুজতে গেলে তাকে খালপাড়ের পরে থাকতে দেখে স্থানিয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরাদেহটি উদ্বার করে।
পুলিশ ধারনা করছে ওই ব্যক্তির মৃগীরোগ ছিল। এ কারণে জ্ঞান হারিয়ে সে পানিতে পড়ে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
স/শা

