বাঘারপাড়ায় মুক্ত দিবসের কর্মসূচি পালিত
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়া মুক্ত দিবস উপলক্ষে গতকাল র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী, সদর উদ্দীন, আব্দুল আজিজ, আব্দুস সালেক, সুবাস বিশ্বাস প্রমুখ। ১৯৭১ সালে পাকহানাদার ও রাজাকার বাহিনী বাঘারপাড়া অঞ্চলে যে অত্যাচার আর নির্যাতনের বিভিষিকাময় তান্ডব চালিয়েছিলেন আলোচনা সভায় তারই বর্ণনা দেন বক্তারা। একই সাথে তাদের মুক্তিযুদ্ধে যাওয়ার ইতিহাস ও সে সময়কার ঘটনার বর্ণনা দেন মুক্তিযোদ্ধারা।
স/মা

