ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘শাকিব চাইলে দ্বিতীয় বিয়ের অনুমতিও দেব’

admin
ডিসেম্বর ৮, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে ডিভোর্স লেটার (চিঠি) হাতে পাওয়ার কথা স্বীকার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার (৬ ডিসেম্বর) নায়িকা নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অপু বললেন, ‘তালাকের কাগজ হাতে পেয়েছি। এখন আমার পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।’ তবে সংবাদ সম্মেলন কবে করতে যাচ্ছেন এ বিষয়ে স্পষ্ট করেননি ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকা।

জানা যায়, আইন অনুযায়ী কোনো পদক্ষেপ না নিলে কিংবা শাকিব নোটিশটি প্রত্যাহার না করলে ৯০ দিনের মাথায় বিচ্ছেদ হয়েই যাবে তাদের।

কিন্তু অপু বলেন, আমি চাই না শাকিব আমাকে আর জয়কে এমন বিব্রতকর অবস্থার মধ্যে ফেলুক। আমি শাকিবের সব শর্ত মেনে সংসার করতে চাই। বিষয়টি আমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জয়ের জন্য।

অপু আরো বলেন, প্রয়োজনে আমি আলাদা বাসায় থাকব। আমার মুখও তাকে দেখতে হবে না। যদি শাকিব চায় তাহলে প্রথম স্ত্রী হিসেবে আমি তাকে দ্বিতীয় বিয়ে করার লিখিত অনুমতিও দেব। শুধু সে যেন আমাকে ডিভোর্স না দেয়। জয়ের মুখের দিকে তাকিয়ে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে শাকিবকে অনুরোধ কররো সিদ্ধান্ত বদলের।

স/এষ্