আশুলিয়া থেকে আবুল কাশেম: ব্যস্ততম নগরী ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সৃজনশীলতায় ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকারবদ্ধ আশুলিয়া প্রেস ক্লাবের এক যুগ বা ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ থেকে বার বছর আগে ৭ই ডিসেম্বর ২০০৫ইং তারিখে আশুলিয়া থানার দক্ষিণ পাশে নবীনগর চন্দ্রা মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা স্থানীয় সাংবাদিকদের প্রাণের সংগঠন এ আশুলিয়া প্রেস ক্লাব। সেই বার বছর আগ থেকে এখনও মানুষ ও দেশের কল্যাণের জন্য নিরলস প্রচেষ্ঠায় ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে এ সংগঠনের অর্ধ শতাধিক সাংবদিকবৃন্দরা।
আজ ৭ই ডিসেম্বর ২০১৭ইং রোজ বৃহস্পতিবার সকাল প্রায় ১০ ঘটিকায় আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনার মধ্যদিয়ে শুরু হয় প্রেসক্লাবের বিভিন্ন আয়োজন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামসোনা ইউনিয়নরের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা জাহিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, সাভার ও ধামরাই প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং আশুলিয়া প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া আয়োজনের ১৪ই ডিসেম্বর বিকেলে সাভার-আশুলিয়া মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ২৪ই ডিসেম্বর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথির উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘটবে।
স/এষ্

