ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় পুলিশে চাকুরী দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

admin
ডিসেম্বর ৮, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় এক ছাত্রীকে পুলিশে চাকুরী দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছে সিমা খাতুন নামে এক মহিলা। সে উপজেলার তালবাড়ীয়া গ্রামের আকবার আলী মাষ্টারের মেয়ে। ভুক্তভোগী উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামের বদরুজ্জামান এর কলেজ পড়–য়া মেয়ে পাপিয়া খাতুনের অভিযোগ পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১৮/০৪/২০১৭ ইং তারিখে অভিযুক্ত সিমা খাতুন তার পরিবারকে বুঝিয়ে পুলিশের চাকুরী দেওয়ার নাম করে নগদ ৩০,০০০/- হাজার টাকা ও মুল্যবান কাগজ পত্র নিয়ে যায়। মুলত এই ঘটনার পর থেকে সিমা খাতুন গা ঢাকা দেয়। অনেক খোজ খুজি করেও তার প্রকৃত সন্ধান না পেয়ে এক প্রকার হতাশাগ্রস্থ হয়ে পড়ে ভুক্ত ভোগী ও তার পরিবার। এই টানা পোড়নের মাধ্যমে পড়ে ভুক্ত ভোগী পাপিয়া খাতুন এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেননি এবং মুল কাগজ পত্র তার কাছে না থাকায় কোন প্রকার চাকুরীর আবেদন করতে ব্যার্থ হয়। উপায়ন্তর না পেয়ে সিমা খাতুনের বিরুদ্ধে গত ২৬/১১/২০১৭ তারিখে প্রতারনার অভিযোগ এনে বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন যাহার নং ১০০৫। এ বিষয়ে অভিযুক্ত সিমা খাতুনের ০১৮৮৫-৬৫১৮৩৯ নম্বরে যোগাযোগ করা হলে টাকা নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। কিন্তু প্রতারনার বিষয়টি অস্বীকার করে বলেন প্রতি মাসে ৫,০০০/- হাজার টাকা করে ফেরৎ দেওয়ার শর্তে বিষয়টি মিমাংসা করার চেষ্টা চলছে। তবে এমন কথা মানতে নারাজ ভুক্ত ভোগী ও তার পরিবার। তারা বলেন অভিযুক্তের সাথে এ ধরনের মিমাংসার কোন কথা হয়নি।

স/এষ্