খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ভাসমান দশ বেঁদে পরিবারের জন্য শীত বস্ত্র ও রান্না সামগ্রী এবং একই সাথে তাদের শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির উদ্যোগ নিয়েছে ঝালকাঠি জেলা প্রাশাসন।
বুধবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক জেলা শহরের কলেজ মোড় এলাকায় ভাসমান দশ বেঁদে পরিবারের হাতে কম্বল, রান্নার হাড়ি পাতিল, প্লেট তুলে দেন। আর শিশুদের প্রাথমিক স্কুলে ভর্তি দায়িত্ব নেন। পাশাপাশি বেঁদে শিশুদের স্বাস্থ্যের ব্যপারে স্বাস্থ্য বিভাগকেও সহযোগিতা করতে বলেন তিনি।
ঝালকাঠি জেলা প্রশাসক হামিদুল হক বলেন, এদের জন্য পর্যায়ক্রমে আরও কিছু করার চিন্তাচেতনা আছে। মানবিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। এসময় বেঁদে পরিবারের শিশু শিক্ষায় সহযোগিতা করায় জেলা প্রশাসক নারী সংগঠক পিনু আক্তার নদীকে ধন্যবাদ জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা ছাইয়াদুজ্জামান, ড. কামরুন্নেচ্ছা আজাদ, নারী সংগঠক পিনু আক্তার নদীসহ প্রশাসন, চিকৎসক ও শহরের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় ভাসমান দশ বেঁদে পরিবারগুল বসবাস করে আসছে। আর পিনু আক্তার নদী প্রায় এক বছর ধরে এখানে শিশুদের জন্য ব্যক্তি উদ্যোগে খোলা আকাশের নিচে পাঠদান নামে একটি স্কুল চালিয়ে আসছিল।
স/এষ্

