মুন্সীগঞ্জে আ”লীগের দু”গ্রুপের সংঘর্ষ অস্ত্রসহ আটক ১
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আ”লীগের দু”গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে । স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল থেকে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারি ও বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনা সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষ বাঁধে । সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সকাল ১১ টার দিকে চরডুমুরিয়া এলাকায় সংঘর্ষ চলাকালে আফজাল (৩০) নামের একজনকে অস্ত্রসহ আটক করে সদর থানা পুলিশ আটককৃত আফজাল চৈতারচর গ্রামের লাল মিয়ার ছেলে । এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে । থেমে থেমে বিভিন্ন গ্রামে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটছে । তবে এ সংঘর্ষের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ দিকে পুলিশও আইনসৃংখলা নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছে ।
মুন্সীগঞ্জ সদর থানার এ এস আই ফথরুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষ চলাকালে ধাওয়া করে অন্ত্রসহ আফজাল নামের একজনকে আটক করা হয়েছে ।
স/মা

