গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের সম্মেলন বানচাল ও যুবলীগ নেতা কর্মীদের বিরোদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে (৩ ডিসেম্ভর) সন্ধ্যা ৬ টায় উপজেলা যুবলীগ একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে কালীখলাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সহ-ভাপতি রোকুনুজ্জামান রোকন, পৌর যুবলীগের আহবায়ক আব্দুর রউফ মোস্তাকিম, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, পৌর কাউন্সলর ও সাবেক ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন খান, কাউন্সিলর আঃ কাদির, বোকাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মদন খান, সাধারন সম্পাদক হারুন উর রশিদ, অচিন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটু, সাধারন সম্পাদক শহিদুল্লাহ, মাওহা ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল, সহনাটির শামছুজ্জামান, ডৌহাখলার সভাপতি আঃ আজিজ চৌধুরী, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ। উপজেলা যুবলীগের সভাপতি তার বক্তব্যে বলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. নাজিম উদ্দিন আহম্মেদের পি এস কামরুজ্জামান কাউসার বাদী হয়ে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের একটি মিথ্যা মামলা দায়ের করেছে। সে দিন কোন ছবি ভাংচুর হয়নি। এ মিথ্যা মামলা ভাংচুরের জন্য তাকে গৌরীপুর থেকে অবাঞ্চীত ঘোষনা করেন। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ গণতান্ত্রীক প্রক্রিয়ায় যুবলীগের কাউন্সিলের জোড় দাবী জানান।
স/এষ্

