ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৯০ দিনের মধ্যে ডিএনসিসি উপনির্বাচন


ডিসেম্বর ৩, ২০১৭ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ।

রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে হেলাল উদ্দিন আহমেদ জানান।

চার মাস আগে যুক্তরাজ্যে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এরপর প্রায় সাড়ে তিন মাস লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩০ নভেম্বর রাতে মৃত্যুবরণ করেন এই নগরপিতা। গতকাল শনিবার রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

চিকিৎসকরা জানান, ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরের মেয়র পদটি শূন্য হয়েছে।

স/শা