ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকাস্থ পাইকগাছা সমিতির যুগপূর্তির নিবন্ধন চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত

admin
ডিসেম্বর ৩, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
ঢাকাস্থ পাইকগাছা সমিতির এক যুগপূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে “পাইকগাছার উন্নয়নে অঙ্গিকাররাবদ্ধ” সংগঠনটির পক্ষ থেকে আগামী ৯ ডিসেম্বর ঢাকার বিএমএ মিলনায়তনে দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, আলোচনা সভা, পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির যুগপূর্তি অনুষ্ঠান জাকজমকপূর্ণ করে তুলতে চলছে ব্যাপক তোড়জোড়। ইতোমধ্যে সদস্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে যে সমস্ত পাইকগাছার কৃতি ব্যক্তি রয়েছেন তাদেরকে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রীয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তুহিন পারভেজ। নিবন্ধন ও যে কোন প্রয়োজনীয় ব্যাপারে সমিতির ০১৭১৬-৬০১৪৫৮, ০১৭২৭-৫৪৯৫৯৭, ০১৯১৬-০৩৯৭৬৬ ও ০১৭১৩-২৪৩৫৬৫ নং নম্বরে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন সমিতির সভাপতি জিএম কেরামত আলী ও সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার।

স/এষ্