ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

admin
ডিসেম্বর ৩, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব ফাতেমা রহমান, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, এসএম মোজাম্মেল হক, কাউন্সিলর কবিতা দাশ, রবি শংকর মন্ডল। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যাপক এসএম লোকমান হাকিম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এসএম হাফিজুর রহমান, প্রভাষক মুসফিকা হুমায়ূন কবির পিন্টু, নূর মোহাম্মদ, মাওঃ আমিনুল ইসলাম, শিক্ষার্থী মুসলিমা জাহান রিমা ও ইয়াসমিন খাতুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন। দি রাইজিং সান প্রি-ক্যাডেট ও জুনিয়র হাই স্কুল মিলনায়তনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, কাউন্সিলর কবিতা দাশ, রবি শংকর মন্ডল, আ’লীগনেতা জিএম ইকরামুল ইসলাম, মাওঃ আবু সাদেক, প্রভাষক রফিকুজ্জামান, ময়নুল ইসলাম, আব্দুল ওহাব বাবলু, এস রোহতাফ উদ্দীন, আসলাম পারভেজ, ইবার উদ্দীন, আমান উল্লাহ গাজী ও শিক্ষার্থী ইফতেখার উদ্দীন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ গোলাম রব্বানী। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, শিক্ষক আলহাজ্ব ফজলুল আজম, আব্দুল ওহাব, জিন্নাতুন্নেছা পান্না, সুভাশীষ ঘোষ ও আনন্দ মোহন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ আবু সাদেক।

স/এষ্