বাঘারপাড়ায় টিএস আইয়ুবসহ
৫৪ নেতা কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা
স্টাফ রিপোর্টার
বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব হোসেন,যুবদলের উপজেলা সভাপতি আনিসুর রহমান সহ বিএনপির অংঙ্গ সংগঠনের ৫২ নেতা কর্মির নামে বিশেষ ক্ষমতা আইনে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে । পুলিশ বাদি হয়ে এ মামলা করেছে।
বাঘারপাড়া থানা পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে নাশকতা সৃস্টির উদ্দেশ্য বিএনপি দলীয় কার্যালয়ে টিএস আইয়ুবের নেতৃত্বে ৭০/৮০ জন ব্যাক্তি লাঠি সোঠা, রামদাসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে জড়ো হয়। এ সময় তারা দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌছালে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় এসআই শাহ আলম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ওসি মঞ্জুরুল আলম বলেন, বড় ধরনের নাশকতার উদ্দেশ্য বিএনপি নেতা কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিলো। পুলিশ তৎপর থাকায় সেটা সম্ভব হয়নি।
স/মা

