ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

admin
ডিসেম্বর ১, ২০১৭ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে নগরীর ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিটব্যাপী বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোশেসনে অংশ নেন।

উল্লেখ্য, পোপ তিনদিনের সফরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।

স/মা