ঝালকাঠিতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকি পালন
খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুব দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের বিশ্ব রোড়স্থ চেহেলাম মঞ্জিলে জেলা যুব দলের আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন এর সভাপতিত্বে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, জেলা কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, শহর বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান তাপু, থানা যুব দলের যুগ্ন আহবায়ক নাছিম আক্তার নাছু, থানা যুব দলের যুগ্ন আহবায়ক বারেক, পৌর যুবদলের মঈন, ছাত্র নেতা জাহিদ, মিঠু প্রমুখ।এসময় জেলা যুবদলসহ বিএনপি অঙ্গসংঘঠনের নেত্বৃৃন্দ উপস্থিত ছিলেন। সভায় থানা যুব দলের আহবায়ক কামাল মল্লিক সঞ্চালনা করেন।
স/মা

