ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দোগাছী ইউনিয়নে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ

admin
ডিসেম্বর ১, ২০১৭ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের দোগাছী ইউনিয়নে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের দৌগাছী ইউনিয়নে সাড়ে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে জিংক সমৃদ্ধ (ব্রি-ধান-৬২ ও ৭৪ )ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদে এ ধান বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলী জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,উন্নয়ন ধারার প্রকল্প পরিচালক প্রফুল্ল কুমার, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মেদ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। পরে হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় উন্নয়ন ধারার আয়োজনে ওই এলাকার আড়াই’শ কৃষকদের মাঝে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ ও ৭৪ এর বীজ বিতরণ করা হয়।

স/মা