ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বীরগঞ্জে শ্রমিকলীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে

admin
ডিসেম্বর ১, ২০১৭ ৭:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বীরগঞ্জে শ্রমিকলীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আয়োজনে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ দিনাজপুর জেলা শাখা কর্তৃক ২৮ নভেম্বর বীরগঞ্জ উপজেলা শ্রমিকলীগের কমিটি অনুমদন করায় একটি আনন্দ র‌্যালী বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন শহীদ মিনার চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি মোঃ আবু হুসাইন বিপু, উপজেলা আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, কামরুল হাসান জুয়েল, বীরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক দ্বীন ইসলাম মাজি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুগ্ন আহবায়ক মোঃ সাজেদুর রহমান অন্তু প্রমুখ।

স/মা