ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকার হাজী সালাহ উদ্দিন ডিবির হাতে গ্রেফতার

admin
নভেম্বর ৩০, ২০১৭ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ভালুকার হাজী সালাহ উদ্দিন ডিবির হাতে গ্রেফতার

মোঃ মমিনুল ইসলাম ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী হাজ্বী সালাহউদ্দিন সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।

জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহের ডিবি ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার জামিরদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসাার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের হাজ্বী হোসেন আলী সরকারের ছেলে হাজ্বী সালাহউদ্দিন সরকার এলাকায় আধিপত্য, ব্যবসা, রাজনীতি, সমাজসেবাসহ নানা কারণে বেশ আলোচিত ব্যক্তি।

তার গ্রেফতারে স্থানীয় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, সালাহউদ্দিন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

তার নামে মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করেছি। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

স/মা